বিলাইছড়ি প্রতিনিধি
রাঙামাটির বিলাইছড়িতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব পানি দিবস- ২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়ার সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউএনডিপি উপজেলা ফ্যাসিলিটিটেটর জয় খীসা, উপজেলা শিক্ষা অফিসার নিখিলেশ চাকমা ও বিলাইছড়ি ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান প্রমুখ।
