খাগড়াছড়ি প্রতিনিধি
বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে খাগড়াছড়িতে ইউপিডিএফের ডাকা আধাবেলা সড়ক অবরোধ পালিত হয়েছে। সোমবার ভোর ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত সড়ক অবরোধ পালন করে সংগঠনটির নেতাকর্মীরা। অবরোধ এবং অবরোধ পরবর্তী সময়ে বিক্ষিপ্ত বেশ কয়েকটি ঘটনার খবর পাওয়া গেছে। সকালে পানছড়িতে টায়ারে আগুন দিয়ে পিকেটিং করা হয়। এসময় সড়কে গাছ ফেলার খবর পাওয়া যায়।
জেলার রামগড় যৌথ খামার এলাকায় গাছ কেটে সড়ক অবরোধ করে। মাটিরাঙার বাইল্যাছড়িতে একটি সিএনজিতে আগুন দেয়। এদিকে সকালে জেলার রামগড় যৌথ খামার এলাকায় গাছ কেটে সড়ক অবরোধ করেছে। পরে স্থানীয়রা গাছ সরিয়ে নেয়। এছাড়া মাটিরাঙার বাইল্যাছড়িতে একটি সিএনজিতে আগুন দিয়েছে।
অবরোধ শেষে দুপুর ১টার দিকে ফেনী থেকে একটি যাত্রীবাহি বাস( ঢাকা মেট্রো-ব-১৪২৩৬৮) এবং কুমিল্লা থেকে একটি যাত্রীবাহি বাস (ঢাকা মেট্রো-ব-১৪১১৮৯) এবং অপর একটি রিজার্ভ বাসে কান্টা দিয়ে গুলতি নিক্ষেপ করা হয়। এতে বাসগুলোর কাচ ভেঙে যায়। তবে সবাই অক্ষত আছে। একটি ট্রাকের সামনের গ্লাস ভাঙা হয়। লক্ষীছড়িতে নাশকতার চেষ্টা কালে ইউপিডিএফ সমর্থিত পিসিপি ও গণতান্ত্রিক যুব ফোরামের ২ নেতাকে আটক করা হয়েছে।
অবরোধের কারণে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে নৈশ বাসে খাগড়াছড়িতে আগমনকারী বেশ কিছু পর্যটক ভোগান্তিতে পড়েন। যানবাহন চলাচল না করায় তারা সাজেকে যেতে পারেননি।
প্রসঙ্গত, জেলার দীঘিনালায় ইউপিডিএফ নেতা নবায়ন চাকমা ওরফে মিলন চাকমার আটকাবস্থায় মৃত্যু এবং মহালছড়িতে পাহাড়িদের নির্মিত বাড়ি ঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে জেলাব্যাপী এই অবরোধ ডাক দেয় ইউপিডিএফ।
