মো. মহিউদ্দিন, বাঘাইছড়ি ॥
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রাঙামাটির বাঘাইছড়িতে ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার দুর্যোগ সহনীয় ঘর তৈরির অগ্রগতি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৯ মোহাম্মদ সাখাওয়াত হোসেন ও রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
বুধবার সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নে দ্বিতীয় ধাপে চলমান কাজের পরিদর্শন করেন। পরিদর্শন শেষে চলমান কাজ দেখে প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক-৯ সাখাওয়াত হোসেন সন্তুষ্টি প্রকাশ করেন। দ্বিতীয় ধাপে ৯০টি ঘরের কাজ চলছে।
এছাড়াও তিনি উপকারভোগী পরিবারের সদস্যদের সাথে কথা বলেন ও তাদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং উপজেলা ভূমি অফিস, উপজেলা অ্যাডমিনিস্ট্রশন স্কুল এন্ড কলেজ ও উপজেলা নির্বাহী অফিসারের বাস ভবন পরিদর্শন করেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) শিল্পী রানী রায়, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল কাইয়ুম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
