কাপ্তাই প্রতিনিধি ॥
সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধে আলেম ওলামাদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইমাম সম্মেলন বৃহস্পতিবার সকালে কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’তে অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন(ইফা) কাপ্তাই উপজেলা শাখা এই ইমাম সম্মেলনের আয়োজন করেন।
ইফার কাপ্তাই উপজেলা ফিল্ড সুপারভাইজার এম মঈনুল আলম মুবিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান। এইসময় বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই থানার ইনচার্জ জসিম উদ্দিন।
কাপ্তাই উপজেলা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোহাম্মদ সোলাইমানের সঞ্চালনায় সম্মেলনে কাপ্তাই উপজেলা বিভিন্ন মসজিদের ইমাম এবং ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত স্কুল সমুহের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
সম্মেলনে বক্তারা বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধে আলেম ওলামাদের যথেষ্ট ভূমিকা রয়েছে। ইসলাম একটি শান্তির ধর্ম, প্রতিটি মসজিদে ইমামগণ সন্ত্রাস, জঙ্গিবাদ এবং ইসলামের শান্তির বাণী যেন সকলের মাঝে বিলিয়ে দেন সেই আহ্বান জানানো হয়।
