রাঙামাটির জুরাছড়ির উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি অরবিন্দু চাকমার হত্যা মামলায় বনযোগি ছড়া ইউনিয়নের জনসংহতি সমিতির সাধারণ সম্পাদক উত্তম কুমার চাকমাসহ ৫জনকে গ্রেপ্তার করেছে জুরাছড়ি থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন বনযোগিছড়া ইউনিয়নের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাধারণ সম্পাদক উত্তম কুমার চাকমা, দুমদুম্যা ইউনিয়েনর ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ইউনিয়ন শাখার সদস্য লক্ষী লাল চাকমা, হেমন্ত চকমা (২০), রবিধন চাকমা (২২), মানষ চকমা (২২)।
জুরাছড়ি উপজেলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাসেত জানান, ‘বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সকলে জেএসএসের সক্রিয় বলে স্বীকার করেছে। আগামী কাল (১১ ডিসেম্বর) তাদেরকে কোর্টে প্রেরণ করা হবে’।
উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর পুলিশ বাদী হয়ে নয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০ জনের বিরুদ্ধে মামলা করে।