শুধু পার্বত্য চট্টগ্রাম নয়,সারাদেশেই নানান সময়ে নানাভাবে আওয়ামীলীগকে অস্ত্র দিয়ে নিশ্চিহ্ন করার জন্য চেষ্টা করা হয়েছে। কিন্তু ইতিহাস সাক্ষী, অস্ত্র দিয়েও আওয়ামীলীগকে নিশ্চিহ্ন করা যায়নি,যাবেওনা। পার্বত্য চট্টগ্রামে যারা এই অপচেষ্টা করছে তারাও সফল হবেনা।’
রবিবার পাহাড়টোয়েন্টিফোর ডট কম’কে এসব কথা বলেছেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।
তিনি বলেন, জোর করে আমাদের নেতাকর্মীদের অস্ত্রের মুখে পদত্যাগ করতে বাধ্য করছে তারা। তারা ভাবছে ,এভাবে তাদের মন থেকে আওয়ামীলীগকে মুছে দেবে,কিন্তু এটা কোনদিন সম্ভব নয়। তাদের বুকে আওয়ামীলীগ ও বঙ্গবন্ধুর আদর্শ গাঁথা হয়ে আছে চিরতরে। তাদের সাথে আমাদের সার্বক্ষনিক যোগাযোগ আছে। তারা জীবন বাঁচাতে পদত্যাগপত্র হয়তো দিয়েছে,কিন্তু সেসব গৃহীত হয়নি,হবেওনা।
১৯৯১ সালে প্রথম রাঙামাটিতে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাবেক ছাত্রনেতা ও স্বাধীনতার পর বাংলাদেশ ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দীপংকর তালুকদার বলেন, জনসংহতি ভুল করছে,তাদের এসব ভুল,বাড়াবাড়ি এবং অস্ত্রবাজির কারণে চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে এবং হবে। চুক্তির বাকী অংশগুলো বাস্তবায়নে তারা সহযোগিতা না করে,বরং এমন সব কাজ করছে যা চুক্তি বাস্তবায়নে পদে পদে প্রতিবন্ধকতা তৈরি করছে।
১৯৯১ থেকে ২০১৪ পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনে তিনবার রাঙামাটি থেকে নির্বাচিত এই নেতা ২০০৮ সালে নির্বাচিত হয়ে পার্বত্য মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী হিসেবে এবং ২০১৪ সালে নির্বাচনকালিন সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দীপংকর তালুকদার বলেছেন, আমরা বারবার বলছি,পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক দলগুলোর কাছে যে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র আছে,সেগুলো উদ্ধার না করা পর্যন্ত এখানে স্বস্তি ও শান্তির পরিবেশ প্রতিষ্ঠিত হবেনা এবং চুক্তির বাস্তবায়ন করার পরিবেশও তৈরি হবেনা।
সাম্প্রতিক সংকটকে ‘সাময়িক’ মন্তব্য করে দীপংকর তালুকদার বলেন, আমরা আমাদের কেন্দ্রকে বিষয়গুলো জানিয়েছি,তারাও অবগত আছেন। তবে এই সংকট খুব সহজেই কাটবে এমনটাও আশা করা ঠিক হবেনা,তবে ধীরে ধীরে পরিস্থিতি বদলে যাবে এবং মানুষ বুঝতে পারছে কারা পার্বত্য চট্টগ্রাম শান্তি চায়না।
দীপংকর তালুকদার বলেন, আওয়ামীলীগ ঠুনকো কোন সংগঠন নয় যে, হুমকি বা অস্ত্রবাজি করে একে দমিয়ে রাখা যাবে। সময়ই আমাদের করণীয় নির্ধারণ করে দেবে।
রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা দীপংকর তালুকদার বরাবরের মতো আবারো পার্বত্য চট্টগ্রাম থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানিয়ে বলেন, যতদিন এই অবৈধ অস্ত্র আছে ততদিন পাহাড়ে শান্তি ও স্বস্তি আসবেনা।
Previous Articleবিলাইছড়ি উপজেলা চেয়ারম্যানসহ ১৪ আসামীর রিমান্ড না মঞ্জুর
Next Article জুরাছড়িতে জেএসএসের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

১৬ Comments
Tik,,,,,joy hok Diponkor babur,,,,,,
pagol oyi de ebi
জাদর অস্তিত্ব আরেই ফেলেইয়োচ্।তুই চাঙমা নই বঙ্গবন্ধুর পুও।
এই সেটেলার বাঙালি কুকুর দিপংকর কে আগে সমাপ্তি করা দরকার।
দোলেই ঈধোদ গরি চেজ দা, আমি হুদু যের? হুদু জেবঙ!!
তা মক্কোরে দ চুদিম চুদিম, তারে কানদাদ লই তার মারেও চুদিম
ভাল না লাগলে কি করবেন
Madarsod
চিটার
এই পাগালা বাবা কি কসসসসস
অন্ধ কানন
জাতীয় বেইমান।
যার নুন খায় তার গুনগান করার ছাড়া কিবা আশা করা যাই
হা হা হা হা গতকাল একটা তামিল মুভিতে এই ডায়লকটা শুনেছিলাম
যেদিন, দীপংকরের বুকে ফুটবে গুলি লোকে বলবে বেশ্ ।সেদিন পার্বত্য অবৈধ অস্ত্র শেষ ।
ও আসলে তাই দি।