রাজস্থলী প্রতিনিধি ॥
রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত ১নং ঘিলাছড়ি ইউনিয়নে প্রায় ৩০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার ১নং ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদে উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন।
রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশের সভাপতিত্বে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, উদয় মেম্বার, জয়নাল মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
