রাজস্থলী প্রতিনিধি ॥
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ থেকে প্রাপ্ত অসহায় দুস্থদের মাঝে বরাদ্দকৃত ৩০০টি কম্বল বিতরণ করেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. আব্দুল কাদের হালদার, ইউপি সদস্যা সালমা আকতার, ইউপি সদস্য মো. কামাল হোসেন, ইউপি শিমুল দাশ, ক্যাসিংহ্লা মারমা, ইখ্যাইচিং মারমা।
এসময় কম্বল পেয়ে একজন উপকারভোগী বলেন, তীব্র শীতের প্রকটের মাঝে বর্তমান সরকারের এই উদ্যোগ আসলেই প্রশংসনীয়। ভবিষ্যতেও দুস্থ মানুষের পাশে থাকার আহ্বান জানান তারা।
