কাপ্তাই প্রতিনিধি ॥
‘মুজিববর্ষের সফলতা ঘরেই পাবেন সকল ভাতা’ এই প্রতিপাদ্য নিয়ে রবিবার কাপ্তাইয়ে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় নয়জনকে ২ লাখ ৫৫ হাজার টাকার ঋণ বিতরণ এবং দুস্থ ১০ রোগীর মাঝে পুষ্টিবক্স বিতরণ করা হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মফিজুল হক। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. নাজমুল হাসান।
