বিলাইছড়ি প্রতিনিধি ॥
দীর্ঘ তিন বছর রাঙামাটির বিলাইছড়ি থানায় অফিসার ইনচার্জের দায়িত্বে থাকার পর রবিবার বদলিজনিত প্রস্থান করেছেন মো. পারভেজ আলী। তিনি রাঙামাটির কাপ্তাই সার্কেল অফিসে যোগদান করছেন বলে জানা যায়।
এদিকে মো. আলমগীর বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ হিসেবে রবিবার পূর্বাহ্নে যোগদান করেছেন। তিনিও কাপ্তাই সার্কেল অফিস হতে বিলাইছড়ি থানার ওসি’র দায়িত্ব গ্রহণ করেন।
মো. পারভেজ আলী বিলাইছড়ি থানায় তার দীর্ঘ দায়িত্ব পালনকালে ন্যায়-নিষ্ঠতার স্বাক্ষর রেখেছেন বলে উপজেলার বিভিন্ন স্তরের মানুষের মতামত পাওয়া যায়। এছাড়া তাহার অমায়িক ও নিরহংকারী সদাচার উপজেলাবাসীকে মুগ্ধ করে অন্তরে গেঁথে ফেলেন। তার বিদায়ে উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
