কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের তম্বপাড়া ধর্মরতœ বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি ও গ্রামবাসী বিহার প্রাঙ্গণে এই সংবর্ধনার আয়োজন করেন। এইসময় জেলা পরিষদ চেয়ারম্যান এলাকার উন্নয়ন নিয়ে গ্রামবাসীর সাথে মতবিনিময় করেন এবং প্রধান অতিথির বক্তব্যে এলাকার উন্নয়নে সব ধরনের সহায়তার আশ্বাস প্রদান করেন।
তম্বপাড়ার ভারপ্রাপ্ত কার্বারি মংচাপ্রু মারমার সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী ও দীপ্তিময় তালুকদার, ৫নং ওয়াগগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চিরঞ্জিত তঞ্চঙ্গ্যা, সাবেক ইউপি চেয়ারম্যান অলোচিং মারমা।
মত বিনিময় সভায় ধর্মরতœ বৌদ্ধ বিহার এর কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতি ছিলেন।
