কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন বৃহস্পতিবার কাপ্তাই বিএফআইডিসি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সভাপতি এম. নুর উদ্দিন সুমন এই সম্মেলনের উদ্বোধন করেন।
কাপ্তাই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. হুমায়ুন কবির রাসেলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরী। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ আর লিমন।
কাপ্তাই ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিল, যুগ্ম সম্পাদক মো. আবদুল ওহাব, সাংগঠনিক সম্পাদক মো. আখতার হোসেন মিলন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. একরাম হোসেন, কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আকতার আলম। এসময় স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন। উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকৌশলী মো. আব্দুল লতিফ, কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী শামসুল ইসলাম আজমীর এবং আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে উপজেলা ছাত্রলীগের সভাপতি নুর উদ্দিন সুমন ইউনিয়ন ছাত্রলীগ কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং পরবর্তীতে আলোচনা সাপেক্ষে কমিটি ঘোষণা করা হবে বলে জানান।
