কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালে সাবেক পরিচালক বিশিষ্ট চিকিৎসক পার্বত্যঞ্চলের চিকিৎসা সেবার অন্যতম পথিকৃৎ ডা. মং স্টিফেন চৌধুরীর ষষ্ঠ মৃত্যু বার্ষিকীতে বৃহস্পতিবার সকালে হাসপাতাল সংলগ্ন পরিচালকের বাসভবনের পাশে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে প্রয়াতের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন হাসপাতাল কর্তৃপক্ষ। এই সময় প্রার্থনা সভারও আয়োজন করা হয়। প্রার্থনা সভা পরিচালনা করেন হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং।
হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগামের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমার সঞ্চালনায় এইসময় স্মৃতিচারণ করেন মন্ডলির পরিচারক জেড লুসাই, হাসপাতালের হিসাব ব্যবস্থাপক সন্তোষ বোস এবং মহিলা সংস্থার সাধারণ সম্পাদক নমিতা মিত্র।
প্রসঙ্গত ২০১৫ সালের ২৩ ডিসেম্বর সকালে হাসপাতালের সাবেক পরিচালক ডা. মং স্টিফেন চৌধুরী হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হাসপাতাল সংলগ্ন পরিচালকের বাসভবনে মৃত্যুবরণ করেন।
