রাজস্থলী প্রতিনিধি ॥
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার রাইখালী ও বাঙ্গালহালিয়া সীমান্তবর্তী এলাকা নারাছড়া থেকে বুধবার মধ্য রাতে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার করেছে সেনাবাহিনী। এসময় কাঠ বোঝাই ৩টি পিকআপ গাড়ি জব্দ করা হয়।
রাইখালী রেঞ্জ কর্মকর্তা মোঃ কামাল হোসেন জানান, সেনাবাহিনীর অভিযানে কাপ্তাই উপজেলা নারানগিরির নারাছড়ি ও বাঙ্গালহালিয়া এলাকায় পাচারের সময় সেগুন কাঠ উদ্ধার করা হয়। এসময় তিনটি পিকআপও জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করা যায়নি। উদ্ধার করা কাঠ বন বিভাগকে বুঝিয়ে দিয়েছে সেনাবাহিনী।
প্রসঙ্গত, গত সপ্তাহেও রাজস্থলী উপজেলায় সমপরিমাণ কাঠ পাচারকালে উদ্ধার করে সেনাবাহিনী।
