মানিকছড়ি প্রতিনিধি ॥
মানিকছড়ি উপজেলার তিনটহরী বাজারে শতাধিক শ্রমিকের হাতে কম্বল বিতরণ করেছেন বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম। বুধবার সকালে বাজারে এসব কম্বল বিতরণ করা হয়।
এ সময় অনুষ্ঠানে অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও প্রেসক্লাব সভাপতি মো. মাঈন উদ্দীন, ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, বাজার সভাপতি মো. রফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানসহ বাজার কমিটির সদস্য ও ব্যবসায়ীবৃন্দ। এ সময় মো. আবদুল হামিদ সরকার পরিবারের পক্ষ থেকে ১০০ জন শ্রমিক পরিবারের হাতে কম্বল তুলে দেন অতিথিরা।
