কাপ্তাই প্রতিনিধি ॥
আগামী ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ৪ দিনব্যাপী ৬ মাস-৫ বছর বয়সী শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার ( ইউএনও) দপ্তরে এই সভা আয়োজন করা হয়।
ইউএনও মুনতাসির জাহানের সভাপতিত্বে এইসময় স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. মাসুদ আহমেদ চৌধুরী, আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক রনি, কাপ্তাই থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিনসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, কাপ্তাই উপজেলায় এ কার্যক্রমের অধীনে ৬-১১ মাস বয়সী ১০৪৭ জন ও ১২-৫৯ মাস বয়সী ৭৫০০ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। প্রতিটি ওয়ার্ড পর্যায়ে ১ দিন করে স্বাস্থ্য কর্মীদের উপস্থিতি ও তত্ত্বাবধানে ৬-১১ মাস বয়সীদের নীল ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সীদের লাল ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্স এর স্থায়ী কেন্দ্রে ৪ দিনই ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।
করোনা কালীন স্বাস্থ্যবিধি মেনে ক্যাম্পেইন সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য এ সময় সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।
