রামগড় প্রতিনিধি ॥
খাগড়াছড়ির রামগড় পৌরসভার দায়িত্ব গ্রহণ ও হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। রামগড় পৌরসভা কার্যালয়ের সামনে এটি অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা দায়িত্ব গ্রহণ করেছেন। তবে দায়িত্ব হস্তান্তরের সময় সদ্য সাবেক মেয়র কাজী শাহাজাহান রিপন উপস্থিত ছিলেন না।
রবিবার দুপুরে রামগড় পৌরসভা কার্যালয়ের সামনে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠিত হয়। শুরুতেই নব নির্বাচিত মেয়র ও সকল কাউন্সিলরকে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে বরণ করে নেন।
রামগড় পৌরসভার আবাসিক প্রকৌশলী আলী ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলার সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। আরো উপস্থিত ছিলেন সাবেক সাংসদ একে এম আলিম উল্লাহ, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ ত্রিপুরা, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান জয়নাল আবদীন, মাটিরাঙা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উম্মে হাবিবা মজুমদার, রামগড় পৌরসভার নবনির্বাচিত মেয়র রফিকুল আলম কামাল, রামগড় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তফা হোসেন, সম্পাদক নুরুল আলম আলমগীরসহ স্থানীয় নেতৃবৃন্দ। সদ্য সাবেক পৌর মেয়র কাজী শাহাজাহান রিপন উপস্থিত না থাকায় তাঁর পরিবর্তে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবাসিক প্রকৌশলী(অতিরিক্ত) আলী ইমরান হোসাইন।
উল্লেখ্য, গত ২ নভেম্বর অনুষ্ঠিত রামগড় পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী ও পৌর আওয়ামীলীগের সভাপতি মো. রফিকুল আলম কামাল বিনা প্রতিদ্বন্দিতায় মেয়র নির্বাচিত হন। সাধারণ কাউন্সিলর পদে যারা নির্বাচিত হয়েছেন রামগড় পৌরসভার ১নং ওয়ার্ড থেকে আব্দুল হক, ২নং ওয়ার্ডে শ্যামল ত্রিপুরা, ৩নং ওয়ার্ড জিয়াউল হক, ৪নং ওয়ার্ড আহসান উল্যাহ, ৫নং ওয়ার্ডে মোহাম্মদ জামাল উদ্দিন, ৬নং ওয়ার্ডে মোহাম্মদ শামীম,৭নং ওয়ার্ডে আবুল বশর, ৮নং ওয়ার্ডে জসিম উদ্দিন চৌধুরী, ৯নং ওয়ার্ডে আবুল কাশেম।
