নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটি জেলার আওতাধীন পাঁচ উপজেলায় যুবলীগের বর্ধিত সভার তারিখ ঘোষণা করা হয়েছে। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল স্বাক্ষরিত নোটিশে এসব শাখায় যুবলীগের বর্ধিত সভা করার নোটিশ প্রেরণ করা হয়।
১৭ ডিসেম্বর কাপ্তাই উপজেলা, ১৮ ডিসেম্বর কাউখালী উপজেলা, ১৯ ডিসেম্বর রাঙামাটি পৌর শাখা, ২০ ডিসেম্বর বাঘাইছড়ি উপজেলা ও ২১ ডিসেম্বর লংগদু উপজেলায় বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক জেলা শাখার অধীন এসব শাখায় বর্ধিত সভা করার নোটিশ দেয়া হয়।
