রাজস্থলী প্রতিনিধি ॥
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির দুই যুগ পূর্তি উপলক্ষে কাপ্তাই জোনের উদ্যোগে বাইকারদের মাঝে হেলমেট বিতরণ করা হয়েছে। রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ক্যাম্পের সহযোগিতায় অটল ৫৬ কাপ্তাই জোনের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৩৩ জন মোটর বাইক ও সাধারন জনগণের মাঝে হেলমেট বিতরণ করা হয়।
বাঙ্গালহালিয়া ক্যাম্প কমান্ডার লে. শ.ম. মুবতাসীম মালিয়াত সৌধ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। বিতরণকালে উপস্থিত ছিলেন ক্যাম্প ওয়ারেন্ট অফিসার হাফিজ আল ফয়সাল, চন্দ্রঘোনা থানা ওসি তদন্ত ইশতিয়াক আহম্মদ, নব নির্বাচিত চেয়ারম্যান আদোমং মারমা, চেয়ারম্যান ঞোমং মারমা, ৫নং ওয়ার্ড নির্বাচিত মেম্বার শিমুল দাশ।
ক্যাম্প কমান্ডার বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে কাপ্তাই জোন সব সময় মানুষের পাশে আছে এবং থাকবেন। ভবিষ্যতেও দুর্গম এ পার্বত্য এলাকায় এই ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি জানান। তিনি আরো বলেন, আপনারা যারা মোটর বাইক করেন আপনাদের নিরাপত্তা দুর্ঘটনা রোধ করার জন্য কাপ্তাই জোন এ কার্যক্রম হাতে নিয়েছেন। সব সময় নিজের আয়ত্তে গাড়ি চালাবেন।
