কাপ্তাই প্রতিনিধি ॥
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির দুই যুগ পূর্তি উপলক্ষে কাপ্তাই জোনের আওতাধীন রাজস্থলী উপজেলার দুর্গম পানছড়ি এলাকায় জোনের পক্ষ হতে বুধবার দেড়শ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সেইসাথে ৩২০ জন অসুস্থ রোগীকে ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। কাপ্তাই জোনের কমান্ডার লে. কর্নেল মো. আনোয়ার জাহিদ, পিএসসি উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন।
এইসময় জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন সফিউল বাসার, বাঙ্গালহালিয়া ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মো. ইব্রাহিম উপস্থিত ছিলেন।
বিতরণকালে জোন কমান্ডার বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে কাপ্তাই জোন সব সময় মানুষের পাশে থাকবেন। ভবিষ্যতেও দুর্গম এলাকায় এই ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি জানান।
