বাঘাইছড়ি প্রতিনিধি ॥
পার্বত্য শান্তিচুক্তির দুই যুগ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বাঘাইছড়িতে নানান আয়োজনে উদযাপন হয়েছে। ২৭ বিজিবি মারিশ্যা জোনের উদ্যোগে উপজেলা প্রশাসনের সর্বস্তরের সমম্বয়ে বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার মারিশ্যা জোন সদর হতে বাঘাইছড়ি চৌমুহনী শাপলা চত্বর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই দিন বিকেল ৫ টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
র্যালিতে ২৭ বিজিবি মারিশ্যা জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া (পিএসসি আর্টিলারি) এর নেতৃত্বে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কাইয়ুম, পৌর মেয়র জাফর আলী খান, মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আলী হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন।
এদিকে বাঘাইহাট জোনে উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উগলছড়ি মুখ বটতলা প্রাঙ্গণে বাঘাইছড়ি উপজেলাবাসীর ব্যানারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বিল্টু চাকমার সঞ্চালনায় ও সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুষার কান্তি চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এম এন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা।
এসময় স্বাগত বক্তব্য রাখেন, বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অলিভ চাকমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সারোয়াতুলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যতীন রায় চাকমা, বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান স¤্রাট সুর চাকমা, কার্বারিদের পক্ষে ৩৮০ নং শিজক মৌজার মহিলা কার্বারি সমাপ্তি দেওয়ান, ইউপি সদস্যদের পক্ষে মধুসুধন চাকমা।
