কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাইয়ের রাইখালী নারানগিরি বাজারে নিরাপদ খাদ্য আইনে মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় ও চা পাতা জব্দ করে ধ্বংস করা হয়েছে। শনিবার সকাল ১১টা হতে দুপুর ২টা পর্যন্ত কাপ্তাই উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ইলিয়াছ এই অভিযান পরিচালনা করেন।
এই সময় দোকানের কর্মচারীদের স্বাস্থ্য সনদ না থাকায় নোটিশ প্রদান করা হয় বলে নিরাপদ খাদ্য পরিদর্শক জানান।
এইছাড়া দন্ডবিধি আইন ও নিরাপদ খাদ্য আইনের ধারা ও জরিমানা নিয়ে ব্যবসায়ীদের নিয়ে আলোচনা করা হয় এবং দোকান মালিকদের স্বাস্থ্য শিক্ষা প্রদান করা হয়। প্রতিটি বাজারে এ অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।
