নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির রাঙামাটি জেলা কাউন্সিলে ফের পুরনোতেই আস্থা রেখেছেন দলটির কাউন্সিলররা।
শনিবার বিকালে শহরের ক্ষুদ্র নৃগোষ্ঠির সাংস্কৃতিক ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কাউন্সিলে সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন হাজী মোঃ শাহ আলম। তিনি ৮৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম ভূট্টো পেয়েছেন ৫৬ ভোট। সাধারন সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দীপন তালুকদার দীপু। সাংগঠনিক সম্পাদক পতে ১০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সাইফুল ইসলাম শাকিল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শহীদ চৌধুরী পেয়েছেন ২১ ভোট,আরেক প্রতিদ্বন্দ্বি মোরশেদ আলম পেয়েছেন ১৫ ভোট।
