কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাইয়েন রাইখালী ইউনিয়নের বড়খোলা পাড়া বুদ্ধ শাসন রক্ষিত বৌদ্ধ বিহারের ১১ তম শুভ কঠিন চীবর দানোৎসব শুক্রবার বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। দানোৎসবে প্রধান অতিথি ছিলেন বাঙ্গালহালিয়া ডাকবাংলা বৌদ্ধ বিহারের বিহারাধাক্ষ্য ভদন্ত ঞানা ওসাইংসা মহাথের।
বড়খোলা পাড়া বুদ্ধ শাসন রক্ষিত বৌদ্ধ বিহারের বিহারাধাক্ষ্য ভদন্ত সুমনা মহাথের এর সভাপতিত্বে প্রধান পূণ্যার্থী হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার। বিশেষ পূণ্যার্থী ছিলেন কাপ্তাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা।
এইসময় রাইখালী ইউনিয়ন হতে বেসরকারিভাবে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান মংক্য মারমা, বর্তমান চেয়ারম্যান সায়ামং মারমা, ইউপি সদস্যবৃন্দসহ দায়ক-দায়িকাবৃন্দ উপস্থিত ছিলেন।
