নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটিতে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে পোশাক ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৬০জনকে পোশাক ও সাইকেল বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(আইসিটি) মো. মামুন মিয়া, উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন, ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তারসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
এসময় আয়োজকরা জানান, গ্রামের আইন-শৃঙ্খলা রক্ষা ও ইউনিয়ন পরিষদের কাজে সহযোগিতা করা গ্রাম পুলিশদের কাজের গতি বাড়াতে স্থানীয় সরকার বিভাগ থেকে বার্ষিক পোশাক ও বাইসাইকেল বরাদ্দ দেয়া হয়েছে। সেগুলো তাদের কাছে বিতরণ করা হয়েছে। এখন থেকে গ্রাম পুলিশ (চৌকিদার, দফদারগণ) দ্রুত খবরাখবর আদান প্রদান করতে পারবেন।
