কাপ্তাই প্রতিনিধি ॥
অবশেষে দল হতে বহিষ্কৃত হলেন কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চশমা প্রতিক নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়া কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান রাইখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনামুল হক। মঙ্গলবার কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী ও সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীল স্বাক্ষরিত দলীয় প্যাডে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানা যায়।
প্রসঙ্গত, কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সদস্য থোয়াই সা প্রু চৌধুরী (রুভেল) কে দলীয় মনোনয়ন দেয় আওয়ামী লীগ। দলীয় সিদ্ধান্ত অমান্য করে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. এনামুল হক চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় দল থেকে এনামুল হককে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিল।
