রেগা প্রকাশনা পরিষদের এক যুগ পূর্তি উপলক্ষে গুণীজন, সম্মাননা প্রদান ও গ্রন্থের মোড়ক উন্মেচন এবং আধিবাসী জুম্মো জনগষ্ঠির ভাষা, শিল্প-সাহিত্য, ক্রীড়া ও সংস্কৃতির জীবনমান উন্নয়ন এবং সংরক্ষণ ও বিকাশে সর্বস্তরের ভূমিকা শীর্ষক আলোচন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শহরের নিউ মার্কেটের দ্বিতীয় তলায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক ও রেগা প্রকাশনা পরিষদের উপদেষ্টা প্রকৃতি রঞ্জন চাকমা (অবঃ উপ- সচিব)এবং অত্র পরিষদের দীর্ঘ এক যুগের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরেন স্বাগত বক্তব্যের প্রদানের মাধ্যমে রেগা সম্পাদক ইন্টু মনি তালুকদার। এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সন্তু লারমা)। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান, এম এম লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর চট্টগ্রাম পরিচালক এবং বিশিষ্ট লেখক ড. আজাদ বুলবুল, আদিবাসী গবেষক, লেখক ও কবি হাফিজ রসিদ খান, বিশিষ্ট জাতীয় চিত্র শিল্পী সৈকত জাহান, মোনোঘরের নির্বাহী পরিচালক অশোক কুমার চাকমা, বিশিষ্ট হোমিও চিকিৎসক (গোল্ড মেডেল প্রাপ্ত) ডা. রুপম দেওয়ান বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের আসন গ্রহণের মধ্য দিয়ে ফুল ও উত্তরীয় দিয়ে বরণ করা হয় এরপর পবিত্র কোরআন ও ত্রিপিটক পাঠ, উদ্বোধনী সংগীত পরিবেশন, করোনা মহামারি ও যারা বিশিষ্ট গুণিজন মৃত্যুবরণ করেছেন তাদের উদ্দেশ্যে জন্য এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। এরপর রেগা প্রকাশনী এক যুগ পূর্তিতে যেসব গুণিজন সমাজের এবং দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন তাদেরকে সম্মাননা প্রদান করা হয়।
এরপর লেখক সঞ্চয় চাকমা ‘আমাদের বনভান্তে’ গ্রন্থে অতিথিদের মাধ্যমে মোড়ক উম্মোচন করা হয়। উদীয়মান কবি আলোময় চাকমা গুণিজনদের সম্মান ও শ্রদ্ধার উদ্দেশ্যে একটি কবিতা পাঠ করেন। অতিথিরা বক্তব্যের মাধ্যমে বলেন, গুণিজনদের সম্মাননা মধ্যে দিয়ে তরুণ প্রজন্মের প্রেরণা সৃষ্টি করার এবং দেশের ও সমাজের কাজে উদ্বুদ্ধ করা। যার যার অবস্থান থেকে কাজ করা, এবং সকল সম্প্রদায়ের মধ্যে ঐক্য সৃষ্টি করা। শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস বিষয়ে আমাদের প্রজন্মকে ধারণা প্রদান করা।(বিজ্ঞপ্তি)
