নিজস্ব প্রতিবেদক
ঈদে মিলাদুন্নবি উপলক্ষে বংলাদেশে সব ব্যাংক আগামী বুধবার বন্ধ থাকবে। বৃহস্পতিবার এক সার্কুলারে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও মৃত্যুর দিনটি (১২ রবিউল আউয়াল) সমগ্র বিশ্বের মুসলিমরা ঈদে মিলাদুন্নবি হিসেবে পালন করে।
এই দিনে বাংলাদেশে সরকারি ছুটি থাকে। ফলে সরকারি-বেসরকারি সব অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে।
গত বছর প্রকাশিত সার্কুলার অনুযায়ী ঈদে মিলাদুন্নবি উপলক্ষে ব্যাংক বন্ধ থাকার কথা ছিল মঙ্গলবার। কিন্তু সফর মাস ৩০ দিন পূর্ণ করায় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এখন বুধবার হবে।
Previous Articleপথের বাবু পথেই নামলেন ফের
Next Article রাঙামাটির পর্যটন মোটেলে ৩৬% ছাড় !
