নিজস্ব প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেল দিবস উপলক্ষ্যে আগামী ১৮ অক্টোবর নিজেদের হোটেল মোটেল কটেজে সকল কক্ষের ভাড়ায় ৩৬ শতাংশ রেয়াত দেয়ার ঘোষণা দিয়েছে রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্স কর্তৃপক্ষ।
রাঙামাটি পর্যটন কর্পোরেশন এর ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া জানিয়েছেন, ‘জাতির পিতার খুবই আদরের সন্তান ছিলেন ছোট্ট রাসেল। তার স্মরণে ঘোষিত শেখ রাসেল দিবস উপলক্ষ্যে আমরা পর্যটন কর্পোরেশন বিশেষ এই সেবাটি ঘোষণা করেছি। এইদিন আমাদের মোটেলে বা কটেজে থাকতে চাওয়া যেকোন পর্যটক ৩৬% রেয়াত পাবেন।
Previous Articleবুধবার ব্যাংক বন্ধ
Next Article বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন আজ
