‘কিছু অবৈধ অস্ত্রধারী এই পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করতে চায়, এই অবৈধ অস্ত্র উদ্ধার না হলে পার্বত্য চট্টগ্রামে আগামী সংসদ নির্বাচনে এর বিরূপ প্রভাব পড়বে’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য, সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।
তিনি সোমবার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ৬৮ লাখ টাকা ব্যয়ে কাপ্তাই চিৎমরম উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ভবনের উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
এসময় তিনি আরোবলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাইলে আবারোও নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে গেছে অনেকদূর। সমগ্র পার্বত্য চট্রগ্রামে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি কাপ্তাই এর সাবেক উপজেলা চেয়ারম্যান অংসুচাইন চৌধুরীর সভাপতিত্বে স্কুল মিলনায়তনে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাংগামাটি জেলা পরিষদ সদস্য অংসুইপ্রু চৌধুরী, সদস্য প্রকৌশলী থোয়াইচিং মার্মা, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তংচংগ্যা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো: নুর।
আলোচনার শুরুতে স্বাগত ব্ক্তব্য রাখেন চিৎমরম উচ্চ বিদালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ক্যসুইপ্রু মার্মা। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কার্বারী, রাজনৈতিক দলের নেতা কর্মী, শিক্ষক, ছাত্র ছাত্রী এবং অভিভাবকরা উপস্হিত ছিলেন।

৭ Comments
দিপংকরের মত দালাল দের এক ঘরে করে দেওয়া উচিৎ। জাতির দালাল।মীরজাফরের বংশ
দোস্ত,এতোটা মারমুখী আচরন করা কি ঠিক?
দোস্তা তুই বুকে হাত দিয়ে বলতে পারবি দিপংকর লোকটা ভাল।আর আমি তো পেছন থেকে বলি না সামনে থেকে বলি ভালো রে ভালো খারাফ রে খারাফ বলতে ভয় কিসের
লে লে লে লে…………..এ আয় আয় আয়
হাহাহা মাল্লে রে নাহি?
আদে
R8.