সরকারি কলেজ শিক্ষকদের ‘নো বিসিএস নো ক্যাডার’ আন্দোলনের ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে রবি ও সোমবার রাঙামাটি সরকারি কলেজ ক্যাম্পাসে কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা।
২৮৩ টি কলেজ জাতীয়করণ আদেশের আগেই সংশ্লিষ্ট কলেজ শিক্ষকদের ক্যাডার বহির্ভূত রেখে স্বতন্ত্র বিধিমালা প্রণয়নের দাবিতে বিসিএস সাধারন শিক্ষা সমিতি এই কর্মবিরতি পালন করেছে।
কর্মসূচীর অংশ হিসেবে এই দুইদিন কলেজের শিক্ষকগণ সকল ধরণের একাডেমিক কার্যক্রম থেকে বিরত ছিলেন। কর্মবিরতিকালে কলেজ ক্যাম্পাসে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন ও জাতীয় শিক্ষানীতি-২০১০ এর আলোকে স্বতন্ত্র বিধিমালা প্রণয়ন করে জাতীয়করণকৃত কলেজ শিক্ষকদের ক্যাডার বহির্ভূত রাখার জোর দাবি জানান।

১ Comment
পাহাড়ে ও কি বাংলাদেশের মত পাগল শিক্ষক অাছে নাকি?ওরা তো শিক্ষিত হয়ে বাংগালী মত চরিত্র।