কাউখালী প্রতিনিধি ॥
সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বর্তমান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আদর্শ বুকে ধারণ করে ছাত্র রাজনীতি করে তারাই প্রকৃত ছাত্রলীগ। ছাত্রলীগ জাতির জনকের হাতে গড়া একটি আদর্শ সংগঠন। তাই শুধু মুখে নয়, বুকেও ধারণ করতে হবে এই আদর্শকে বলে মন্তব্য করেছেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চোধুরী।
মঙ্গলবার বিকালে উপজেলা ছাত্রলীগের আয়োজনে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে কাউখালী পরিষদ মিলনায়তনে ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, শেখ হাসিনা তাঁর জীবনের বেশির ভাগ সময় এ দেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য ব্যয় করেছেন। তাঁর সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীন আলম অভি’র সঞ্চালনায়, সভাপতি থুইসিপ্রু মারমা’র সভাপতিত্বে ছাত্র সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুইপ্রু চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাউখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বেলাল উদ্দীন, সাধারণ সম্পাদক এরশাদ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক কেচিং মং মারমা, উপজেলা যুবলীগের সভাপতি অংক্যজ চৌধুরী, সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অনুমং চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক সালাউদ্দীন হামিদ মঞ্জু, সাবেক সাংগঠনিক সম্পাদক অভিমং চৌধুরী প্রমুখ।
