ইয়াছিন রানা সোহেল
কাপ্তাই হ্রদে সাউন্ড সিস্টেম বাজিয়ে নাচানাচি আর নিষেধাজ্ঞা অমান্য করার দায়ে জরিমানা গুনতে হলো বোট চালক ও যাত্রীদের। শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা উপমার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এই জরিমানা করে। বৈরি আবহাওয়ার মধ্যেও দুই ঘন্টা অভিযান চালিয়ে সাউন্ড সিস্টেম বাজানো অবস্থায় তাদের আটক করা হয়।
বোট চালক রাসেল চাকমাকে তিন হাজার আর যাত্রীদের দুই হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সাউন্ড সিস্টেম জব্ধ করা হয়। জরিমানা আদায় করে তাদের ছেড়ে দেয়া হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা উপমা জানান, জেলাপ্রশাসনের পক্ষ থেকে কাপ্তাই হ্রদে সাউন্ড সিস্টেম না বাজানোর ব্যাপারে নিষেধাজ্ঞা দেয়া হয়। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে অনেকেই সাউন্ড সিস্টেম বাজায়। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
