নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি
খাগড়াছড়ির পানছড়িতে নদীতে গোসল করতে গিয়ে শুভ চাকমা (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে পানছড়ির লোগাং নদীতে গোসল করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
শুভ লেন্ডিয়াপাড়ার গঞ্জ চাকমার ছেলে। সে স্থানীয় লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী।
স্থানীয় ইউপি সদস্য বিনোদ বিহারী চাকমা জানান, তিন সহপাঠীসহ সকালে লোগাং নদীতে গোসল করতে গিয়ে সবার অজান্তে সে তলিয়ে যায়।
শুভর মামা নয়ন চাকমা জানায়, কলাগাছ দিয়ে সাঁতার কাটার চেষ্টাকালে কলাগাছটি হাতছাড়া হয়ে সে তলিয়ে যায়। অনেক খোঁজাখুজির পর মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তার মৃত্যুর খবরে পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান কালা চাঁদ চাকমাও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
