খাগড়াছড়ি প্রতিনিধি ॥
শনিবার শনিবার খাগড়াছড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ বিতরণ লাইনের সংস্পর্শে আসা গাছের ডালপালা কাটার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
খাগড়াছড়ি বিদ্যুৎ বিতরণ বিভাগের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান বর্ষা মৌসুমে বিভিন্ন স্থানে ডালপালা বেড়ে বিতরণ লাইনের সংস্পর্শে এসে ঘর ঘর বিদ্যুৎ বিভ্রাটের সৃষ্টি হচ্ছে। তাই ডালপালা কাটার জন্য ৪সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সদর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
গত কিছু দিন ধরে খাগড়াছড়িতে ঘর ঘর বিদ্যুৎ বিভ্রাটের সৃষ্টি হয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত একাধিকবার বিদ্যুৎ আসা যাওয়া করছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।
