বাঘাইছড়ি প্রতিনিধি ॥
‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এই শ্লোগানে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে মৎস্য চাষিদের মাঝে মাছের খাদ্য বিতরণ করেছেন উপজেলা মৎস্য অফিস।
বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মৎস্য বিভাগের সহায়তায় ১৬ জন মৎস্য চাষির মাঝে প্রতিজনকে ১ বস্তা করে মাছের খাদ্য বিতরণ করেন উপজেলা মৎস্য কর্মকর্তা নব আলো চাকমা।
এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা নব আলো চাকমা বলেন, সকলে পরিকল্পিতভাবে মাছ চাষে বেকারত্ব দূরীকরণের পাশাপাশি পুষ্টি চাহিদা পূরণ, অর্থনৈতিকভাবে সফলতাসহ বৈদেশিক মুদ্র অর্জনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
