পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমার জ্যেষ্ঠ ভ্রাতা প্রাক্তন প্রজেক্ট কো-অর্ডিনেটর ওয়ার্ল্ড ভিশন, বাংলাদেশ ও বিশিষ্ট সমাজ সেবক শ্রাবণ কুমার চাকমা ক্যান্সারে আক্রান্ত হয়ে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যা ৬.২৯ঘটিকায় পরলোক গমন করেছেন (অনিচ্চাবতসাংখারা……….নাত্থিমে এত্থ সংসয়ো’তি)। তাঁর মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পরিবার গভীরভাবে শোকাহত।
এক শোকবার্তায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান আশীষ কুমার বড়–য়া বলেন, আমরা প্রয়াতের বিদেহী আত্মার পারলৌকিক সদ্গতি ও নির্বাণ লাভ কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
