বাঘাইছড়ি প্রতিনিধি ॥
রাঙামাটির বাঘাইছড়িতে মারিশ্যা-দীঘিনালা সড়কে নোয়াপাড়া এলাকায় ১০ বছরের এক বাক-প্রতিবন্ধি শিশুকে ধর্ষণের দায়ে অভিযুক্ত নাজের হোসেন (৩৫) গ্রেপ্তার করেছে বাঘাইছড়ি থানা পুলিশ। শনিবার রাতে বাঘাইছড়ি থানার এসআই সাইদ আসাদ ও ইমতিয়াজ মাহমুদের নেতৃত্বে উপজেলার চৌমুহনী সদর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ধর্ষণের শিকার শিশুর মায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
মেয়েটির বাবা জানিয়েছে, অভিযুক্ত নাজের হোসেন ফুসলিয়ে ফাঁসলিয়ে মোটরসাইকেলে তুলে মারিশ্যা দীঘিনালা সড়কের নোয়াপাড়া এলাকায় নির্জন স্থানে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে ঘটনাটি বুঝতে পেরে রাতেই বাঘাইছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়।
বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন খান মামলার বিষয়টি নিশ্চিত করেন।
