মো, মহিউদ্দিন, বাঘাইছড়ি ॥
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় জাতীয় শোক দিবস উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে বাঘাইছড়ি বিদ্যুৎ বিভাগ। শনিবার দুপুরে উপজেলা ক্রীড়া সংস্থার মাঠে এসব খাদ্য সহায়তা প্রদান করা হয়।
খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম, এসময় বাঘাইছড়ি বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী সুগত চাকমা উপস্থিত ছিলেন।
আবাসিক প্রকৌশলী সুগত চাকমা বলেন, জাতীর শ্রেষ্ঠ সন্তান স্বাধীনতার মহান স্থপতি মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের প্রতি শোক সমবেদনা ও সম্মান জানিয়ে বাঘাইছড়ি বিদ্যুৎ বিভাগের এই ক্ষুদ্র প্রয়াস আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।
পরে উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ও দুস্থ অর্ধশতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
