কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাইয়ে হিন্দু সম্প্রদায়ের আগামী মঙ্গলবার মনসা পূজা ও পাঁঠা বলিদানকে সামনে রেখে সম্প্রদায়ের লোকজন কাপ্তাই আপষ্ট্রিম জেটিঘাটে সাপ্তাহিক শনিবারের বাজারে আানা পাঁঠার চড়া দাম দেখা গেছে। রাঙ্গুনিয়া উপজেলার নিশ্চিন্তপুর এলাকার শামসুল আলম তার নিজস্ব একটি পাঁঠা বিক্রি করতে হাটে নিয়ে আসলে তার দাম হাঁকা হয় ৪০ হাজার টাকা। তিনি জানান, ৩৫ হাজার টাকা হলে তার এই পাঁঠা ছাগলটি বিক্রয় করবে।
এদিকে পাঁঠা ক্রয় করতে আসা মিন্টু দাশ জানান, পূর্বের চেয়ে দাম কিছুটা সহনীয় পর্যায়ে আছে। মনসা পূজা দিব, তাই দাম নিয়ে তেমন একটা কষাকষি করছে না বলে তিনি উল্লেখ করেন।
