খাগড়াছড়ি প্রতিনিধি ॥
দোয়া মাহফিল, আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ৯১তম জন্মবাষির্কী পালন করেছে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ। দিনটি উপলক্ষে রবিবার সকালে শহরের নারিকেল বাগানস্থ জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ সভাপতি কল্যান মিত্র বড়–য়া, খাগড়াছড়ি পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, যুগ্ন সম্পাদক আশুতোষ চাকমা ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মং¯্রইপ্রু চৌধুরী সহ জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় তাঁরা দলীয় কার্যালয়ে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তপক অর্পণ করেন। এর আগে কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
