মানিকছড়ি প্রতিনিধি ॥
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকীতে মানিকছড়ি উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ আলোচনা সভা, দোয়া মাহফিল ও বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেছে।
রবিবার সকাল ৯টায় দলীয় অফিস চত্বরে দলের সভাপতি মো. জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন দলীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।
এরপর দলীয় অফিসে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। এতে আওয়ামীলীগ সভাপতি মো. জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক নো. মাঈন উদ্দীন, যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেনসহ দলের সিনিয়র সদস্যদের নিয়ে সকলে মোনাজাতে অংশগ্রহন করেন। মোনাজাত পরিচালনা করেন, আওয়ামী ওলামালীগের সাধারণ সম্পাদক মাও. মো. আহমাদুল হক।
সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না মাহমুদ। অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, সহকারী কমিশনার(ভূমি) রুম্পা ঘোষ, থানার ওসি তদন্ত মো. ইলিয়াস ও মহিলা বিষয়ক কর্মকর্তা মো. কামরুল আলম। সভা শেষে উপজেলার সাত প্রশিক্ষিত নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন অতিথিরা।
