মহালছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ির মহালছড়িতে কোভিড-১৯ পরিস্থিতিতে মহালছড়ি বাজার এলাকার অসহায় ও কর্মহীন হয়ে পড়া কাঠ মিস্ত্রি ও অনগ্রসর জাতিগোষ্ঠীর মাঝে মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার শীল এসময় উপস্থিত ছিলেন। এসময় প্রত্যেককে নগদ ১ হাজার টাকা করে প্রদান করা হয়। মহালছড়ি সদর এলাকার শতাধিক পরিবারকে এ নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
