মিন্টু মারমা, মানিকছড়ি ॥
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকীতে মানিকছড়ি উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, পুলিশ, আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।
বৃহস্পতিবার উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন দলীয় অফিস চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্যে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ মাঈন উদ্দীন, যুবলীগ সভাপতি মোঃ সামায়উন ফরাজী সামু, সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ সভাপতি মোঃ জামাল হোসেন, সম্পাদক চলাপ্রু মারমা নিলয়সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে সকাল ১১ টায় উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও পুলিশ পৃথক, পৃথকভাবে বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে জাতীয় এই বীরকে স্মরণ করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহনূর আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সফিউল আলম চৌধুরী, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, মো. শহীদুল ইসলাম মোহন, ক্যয়জরী মহাজন, মো. আবুল কালাম আজাদসহ সকল দপ্তরের কর্মকর্তা, কর্মচারীরা স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণ করেন। পরে পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও স্মৃতিচারণ করা হয়। অনুষ্ঠান শেষে টাউন হল চত্বরে একটি বৃক্ষ রোপণ করা হয়।
