রাঙামাটির লংগদু থানা পুলিশ অভিযান চালিয়ে এক পেশাদার গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে। গত সোমবার সন্ধ্যায় মাইনীমূখ বাজার থেকে হুমায়ন কবির (৬০) নামের এ গাঁজা ব্যবসায়ীকে ১৫ পুড়িয়া গাঁজাসহ আটক করা হয়। আটক হুমায়ন কবির মাইনীমুখ এলাকার এফআইডিসি টিলার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানাযায়, সোমবার সন্ধ্যায় মাইনীমূখ বাজারের পোস্ট অফিস এলাকায় গাঁজা বিক্রি করতে আসে হুমায়ন। এ সময় আশে পাশের সাধারন দোকানিরা হুমায়নকে আটক করে পুলিশকে খবর দেয়।
লংগদু থানার পুলিশ কর্মকর্তা এসআই দুলাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টহলদল গাঁজা ব্যবসায়ী হুমায়নকে আটক করে থানায় নিয়ে আসে।
এসআই দুলাল হোসেন বলেন, হুমায়ন পেশাদার গাঁজা ব্যবসায়ী, তার বিরুদ্ধে একাধিক মাদকের মামলা আছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

৩ Comments
শহরে কত গাঁজা ব্যবসায়ী আছে
এতো প্রফেশনাল
মিথ্যাভাবে নিরীহ সেটেলারদের গাজাঁ ব্যবসায়ী বলার জন্য না জানি আবার কোন আদিবাসীর গ্রাম পুঁড়ে??…..