খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়িতে দিনে দিনে করোনা টিকার প্রতি বাড়ছে আগ্রহ। জেলা উপজেলার কেন্দ্রগুলোতে প্রতিদিন টিকা নিতে আসা মানুষের উপচে পড়া ভীড়। জেলায় দ্বিতীয় দফায় চলছে চীনের তৈরি সিনোফার্মা টিকার প্রথম ডোজ প্রদান।
খাগড়াছড়ি সদর হাসপাতালকেন্দ্রে গিয়ে দেখা যায়, টিকার জন্য স্বাস্থ্যবিধি মেনে দীর্ঘ সারিতে অপেক্ষা করছে বিভিন্ন বয়সের মানুষ। উপজেলাগুলোতেও একই চিত্র। ইতিমধ্যে সিনোফার্মার প্রথম ডোজ টিকা ১হাজার ২১২ জনকে প্রদান করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এ পর্যন্ত জেলায় ৪৫ হাজার টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে ৩০ হাজার টিকা প্রদান সম্পন্ন হয়েছে। বাকিদের টিকা প্রদান চলমান রয়েছে। দুই দফায় জেলায় ১৩হাজার ২শ’ সিনোফার্মের টিকা এসেছে। এর মধ্যে ৮হাজার টিকা প্রদান করা হয়েছে।
খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ জানান, মানুষের মধ্যে করোনা টিকাদানের প্রতি আগ্রহ বেড়েছে। তাই কেন্দ্রগুলো টিকা গ্রহনের জন্য মানুষের উপস্থিতিও বেড়েছে।
