লামা প্রতিনিধি
বান্দরবানের লামা উপজেলায় প্রাণঘাতী করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়ছে। করোনা সংক্রমণ ঠেকাতে সারাদেশের মতো উপজেলাতেও পালিত হচ্ছে লকডাউন।
এদিকে লকডাউনের আগের দিনেই ৭ ব্যক্তির নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ এসেছে। এনিয়ে উপজেলায় শুরু থেকে মোট করোনা রোগীর সংখ্যা বাড়ল ৮৫ জনে। এর মধ্যে ৭৫ জন সুস্থ হয়েছে বাড়ি ফিরেছেন। বাকী ৩ জন আইশোলেশন ও হোম কোয়ারেন্টিনে চিকিৎসাধীন আছেন ৭ জন। বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) মনিরুজ্জামান মোহাম্মদ।
অপরদিকে করোনা সংক্রমন এড়াতে বৃহস্পতিবার সকাল থেকে ঘোষিত লকডাউন বাস্তবায়নে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মাঠে কাজ করতে দেখা গেছে।
এ বিষযে লামা উপজেলা নির্বাহী অফিসার মো. রেজা রশীদ বলেন, প্রাণঘাতী করোনা সংক্রমন এড়াতে আক্রান্তদের স্বাস্থ্য কমপ্লেক্সের আইশোলেশন ও হোম কোয়ারেন্টিনে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ১ জুলাই থেকে সারাদেশের মতো উপজেলায়ও লকডাউন ঘোষনা করা হয়েছে। লকডাউন বাস্তবায়নে পুলিশ ও সেনাবাহিনী মাঠে কাজ করছে। কেউ স্বাস্থ্য বিধি অমান্য করলে আইনগত ব্যবস্থা হবে।
