বাঘাইছড়ি প্রতিনিধি ॥
রাঙামাটির বাঘাইছড়ি সাজেক সড়কে দুই মাহিন্দ্র সিএনজি গাড়ি মুখোমুখি সংঘর্ষে একই পরিবাররের ৩ জনসহ আহত ৯ জন। বুধবার দুপুরে মাচালং থেকে দীঘিনালাগামী সিএনজি আসার পথে গঙ্গারাম নামক এলাকায় দুই সিএনজি গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয় এসময় ৯ জন আহত হন।
এসময় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে, কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করেন।
আহত’রা হলেন দীঘিনালা উপজেলার মৃতঃ শাহজাহান আলীর ছেলে মোঃ ইউসুফ (৫০), বাঘাইছড়ি উপজেলার আব্দুস সাত্তার ছেলে মোঃ আব্দুস সোবহান (৩০) , সৈয়দুর রহমান ছেলে মোঃ নাসির মিয়া (৫০) , মৃত শাহ আলমের ছেলে মো: শাহিন হোসেন(৫০), মৃত শাহ আলমের মেয়ে সাজু আকতার(৩০), মো: শাহিন আলমের স্ত্রী মোরশেদা আক্তার(২৫), মৃত ওমর মিয়ার ছেলে মো: শাহজাহান(৫০)।
