নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটিতে দশদিনের বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রশিক্ষণ শুরু হয়েছে। বন্য প্রাণী সংরক্ষণ ও আবাসস্থল উন্নয়ন প্রকল্পের আওতায় বুধবার প্রশিক্ষণের উদ্বোধন করেন রাঙামাটি বনসংরক্ষক মুহাম্মদ সুবেদার ইসলাম।
রাঙামাটি সার্কেল সভাকক্ষে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ। এতে বক্তব্য রাখেন পা. চট্টগ্রাম উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা অজিত কুমার রুদ্র। এতে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন উপ বন সংরক্ষক ড. তপন কুমার দে।
