মো: মহিউদ্দিন,বাঘাইছড়ি
রাঙামাটি জেলার সবচে বড় উপজেলা বাঘাইছড়ির অন্যতম বাণিজ্যকেন্দ্র দুরছড়ি বাজারে এক অগ্নিকান্ডে অন্তত ১০ টি দোকান পুড়ে ছাই হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
উপজেলার খেদারমারা ইউনিয়নের এই বাজারে সোমবার রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে অজ্ঞাত উৎস থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়।
স্থানীয় সূত্রগুলো থেকে পাওয়া তথ্য এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওতে আগুনের ভয়াবহতা আঁচ করা গেছে।
দুরছড়ি বাজার ব্যবসায়ি সমিতির সভাপতি মদন মল্লিক ১০টি দোকান পুড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে ওই উপজেলায় ফায়ার সার্ভিসের কোন স্টেশন না থাকায় স্থানীয় দোকানি,এলাকাবাসি ও আইনশৃংখলাবাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রনে কাজ করতে দেখা গেছে। তাদের সবার প্রানান্ত চেষ্টায় প্রায় এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আসে। তবে এই সময়ের মধ্যেই পুড়ে যায় অন্তত ১২ টি দোকানঘর,যার মধ্যে মুদি,কাপড়,কীটনাশক,ফার্মেসীর মত গুরুত্বপূর্ণ ব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে। বাজারে অবস্থিত রবি’র মোবাইল টাওয়াটিও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন একজন প্রত্যক্ষদর্শী।
প্রাথমিকভাবে আগুনের উৎস এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে সুনির্দিষ্ট কোন তথ্য নিশ্চিত করতে পারেনি স্থানীয় সূত্রগুলো।
